প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারই চ্যাম্পিয়নস লিগে অভিষেক হয়েছে মালাগার। ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় শুরুটাও দারুণ করেছে স্প্যানিশ ক্লাবটি। পরশু এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে। তিন ম্যাচে তিন জয়, চ্যাম্পিয়নস লিগে অভিষেকেই ক্লাবটিকে স্বপ্ন দেখাচ্ছে নকআউট পর্বে খেলার। চ্যাম্পিয়নস লিগে অভিষেকেই টানা ম্যাচ জয়ের রেকর্ডটি ভাগাভাগি করছে এসি মিলান ও প্যারিস সেন্ট-জার্মেই। মিলান ১৯৯২-৯৩ মৌসুমে ও পিএসজি ১৯৯৪-৯৫ মৌসুমে জিতেছিল প্রথম ছয়টি ম্যাচেই। সেই মৌসুমে মিলান হয়েছিল রানার্সআপ এবং ’৯৪-৯৫ মৌসুমে পিএসজি ওঠে সেমিফাইনালে। চ্যাম্পিয়নস লিগে অভিষেকেই চ্যাম্পিয়ন হয়েছে তিনটি ক্লাব—ফ্রান্সের অলিম্পিক মার্শেই (’৯২-৯৩), হল্যান্ডের আয়াক্স আমস্টারডাম (’৯৪-৯৫) ও ইতালির জুভেন্টাস (’৯৫-৯৬)।