অভিষেকে আগের ওঁরা চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাম ১০ কোটি ইউরো! বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গ্যারেথ বেলের আজ রিয়াল-অভিষেক। রেকর্ড ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া আগের চার ফুটবলার লুইস ফিগো, জিনেদিন জিদান, কাকা ও ক্রিস্টিয়ানো রোনালদো কেমন করেছিলেন অভিষেক ম্যাচে?

লুইস ফিগো
লুইস ফিগো

লুইস ফিগো
লা লিগায় ফিগোর অভিষেক ৯ সেপ্টেম্বর, ২০০০ সালে। ভ্যালেন্সিয়ার বিপক্ষেই। পর্তুগিজ প্লে-মেকার গোল পাননি। প্রথম ম্যাচে নজর কাড়লেও হলুদ কার্ড জুটেছিল ফিগোর। রিয়াল জিতেছিল ২-১ গোলে।

জিনেদিন জিদান
জিনেদিন জিদান

জিনেদিন জিদান
২৫ আগস্ট, ২০০১ সালে। লা লিগার প্রথম ম্যাচেই রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক জিদানের। ভ্যালেন্সিয়ার ডেভিড আলবেলদার কড়া পাহারায় জিদান তেমন কিছুই করতে পারেননি। মেস্তালায় রিয়ালও ম্যাচটা হেরেছিল ১-০ গোলে।

ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো
২৯ আগস্ট, ২০০৯ সালে। লা লিগায় দেপোর্তিভো লা করুনিয়ার সঙ্গে ম্যাচে রিয়ালে অভিষেক তখনকার সবচেয়ে দামি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর। খেলেছিলেন পুরো ম্যাচ। গোল করেছিলেন পেনাল্টি থেকে। রিয়াল জেতে ৩-২ গোলে।

কাকা
কাকা

কাকা
রোনালদোর সঙ্গে একই ম্যাচে অভিষেক কাকার। অথচ রোনালদোর আগে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছিলেন রিয়ালে। খেলেছিলেন ৮৩ মিনিট। গোল পাননি।