অভিষেকে উজ্জ্বল ব্রাউনলি
তিন উইকেটে ২৭৫—প্রথম দিন শেষে রানের পাহাড় গড়ার ইঙ্গিতই দিয়েছিল নিউজিল্যান্ড। ইঙ্গিত মতো পুঁজি হয়তো হয়নি। তবে বুলাওয়ে টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানের বড় সংগ্রহই গড়েছে নিউজিল্যান্ড। ওয়েবসাইট।আগের দিন ৭৬ রানে অপরাজিত থাকা অধিনায়ক রস টেলর কাল কোনো রান করার আগে দিনের প্রথম ওভারেই আউট। টেলরকে আউট করে প্রথম টেস্ট উইকেট পাওয়ার আনন্দে ভেসেছেন এনকুবে। পরে ওয়াটলিংয়ের সঙ্গে ৪৫ ও সাবেক অধিনায়ক ডেনিয়েল ভেট্টোরির সঙ্গে ৮১ রানের জুটি গড়ে দলকে ৪০০ পার করে দেন অভিষিক্ত ডিন ব্রাউনলি। নিজেও পেয়েছেন অভিষেকেই হাফ সেঞ্চুরির স্বাদ (৬৩)। ভেট্টোরি ৪০, ওয়াটলিং করেছেন ৩৯ রান। ৬২ টেস্টের ৯০ ইনিংসে ৩০তম বারের মতো শূন্য রানে আউট হয়েছেন নিউজিল্যান্ডের ‘নাম্বার ইলেভেন’ ক্রিস মার্টিন।জবাবে দ্বিতীয় দিন শেষে ওপেনার টিনো মায়োয়োর উইকেটটি হারিয়ে স্বাগতিক জিম্বাবুয়ের সংগ্রহ ৮২ রান। ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি পূর্ণ করে সিবান্দা অপরাজিত ৫২ রানে, মাসাকাদজা ব্যাট করছেন ২২ রানে।