অভিষেকে জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শন মার্শ জীবনের প্রথম টেস্ট ইনিংসে সেঞ্চুরি তো করেছেনই, ওই সেঞ্চুরি করার পথে মাইক হাসির সঙ্গে গড়েছেন ২৫৮ রানের জুটিও। তবু অভিষেক টেস্টে সবচেয়ে বড় জুটির অংশীদার হওয়ার রেকর্ড থেকে অনেক দূরেই থেকে গেছেন জিওফ মার্শ-তনয়। রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার জ্যাক রুডলফের। অনেক প্রতীক্ষা ও নাটকের পর বাংলাদেশের বিপক্ষে ২০০৩ সালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শেষ পর্যন্ত টেস্ট খেলতে নেমেছিলেন রুডলফ। ৪১ রানেই ২ উইকেট পড়ে গিয়েছিল সফরকারীদের। এরপর বোটা ডিপেনারকে সঙ্গী করে গড়ে তোলেন ৪২৯ রানের সেই হার না মানা জুটি। প্রথম টেস্ট ইনিংসেই অপরাজিত ২২২ করেছিলেন রুডলফ। ডিপেনারও করেছিলেন অপরাজিত ১৭৮।