অভিষেকে পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের দুর্দান্ত প্রত্যাবর্তনে বড় অবদান দুই বোলার ব্রায়ান ভিটরি ও কাইল জারভিসের। ম্যাচে দুজনই পেয়েছেন পাঁচটি করে উইকেট। এই প্রথম অভিষেক টেস্টেই পাঁচ উইকেট করে পেলেন জিম্বাবুয়ের দুই বোলার। এ রকম ঘটনা এর আগে অনেকবারই দেখেছে টেস্ট ক্রিকেট। তবে ১৯০১-০২ মৌসুমে সিডনিতে ইংল্যান্ডের তিন অভিষিক্ত বোলার সিডনি বার্নেস (৬), লেন ব্রন্ড (৭) ও চার্লি ব্লাইদি (৭) মিলে ধসিয়ে দেন অস্ট্রেলিয়াকে। স্বাগতিকেরা হারে ইনিংস ও ১২৪ রানে। এক সঙ্গে এক দলের তিন নতুন মুখের ম্যাচে ৫-এর বেশি উইকেট পাওয়ার ওই একটিই উদাহরণ।