অভিষেকে ম্যাচসেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ৩৭০ জন। তাঁদের মধ্যে ২৮ জনের টেস্ট ক্যারিয়ারই শুরু হয়েছিল ম্যাচসেরার পুরস্কার পেয়ে। বাংলাদেশের ইলিয়াস সানি এই তালিকায় সর্বশেষ সংযোজন। সানির আগে আরও দুই বাংলাদেশি জাভেদ ওমর ও মোহাম্মদ আশরাফুল অভিষেকেই ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছিলেন। অভিষেকে সবচেয়ে বেশি ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ডের খেলোয়াড়েরা। ইংল্যান্ডের ফিল নিউপোর্ট, গ্রাহাম থর্প, ডমিনিক কর্ক, রিচার্ড জনসন, জেমস কার্টলি ও অ্যান্ড্রু স্ট্রাউসের টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল ম্যাচসেরার পুরস্কার পেয়ে। তালিকায় অস্ট্রেলিয়া ও পাকিস্তানের আছেন পাঁচজন করে। বাংলাদেশের তিনজনের কথা তো বলা হলো আগেই। দুজন করে আছেন ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের।