অভিষেকে সান্তোসকেই পাচ্ছেন নেইমার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যু ক্যাম্পে মাঠে নামছেন, হাজারো সমর্থকের হর্ষধ্বনিতে উন্মাতাল স্টেডিয়াম...নেইমার নিশ্চয়ই এই ছবিটা এঁকে রেখেছেন মনের পর্দায়। কিন্তু বার্সেলোনায় অভিষেকে একটু খচখচানিও থাকবে ব্রাজিল তারকার। যে ক্লাব ছেড়ে পা রেখেছেন বার্সায়, সেই সান্তোসের বিপক্ষেই যে অভিষেক হবে নেইমারের! বার্সেলোনার ওয়েবসাইটে জানানো হয়েছে, ২ আগস্ট ন্যু ক্যাম্পে হুয়ান গাম্পার ট্রফিতে সান্তোসের মুখোমুখি হবে বার্সা। মজার ব্যাপার, এই প্রীতি ম্যাচটা নাকি নেইমারকে নিয়ে সান্তোসের সঙ্গে বার্সার চুক্তির একটা অংশ। পরে দুই দলের মধ্যে আরেকটা ম্যাচও হবে। বার্সার প্রাক-মৌসুম ম্যাচগুলো অবশ্য শুরু হয়ে যাচ্ছে এর আগেই। ২০ জুলাই পোল্যান্ডে লেচিয়া গদানৎস্কের সঙ্গে খেলবে বার্সেলোনা। কিন্তু কনফেডারেশনস কাপে ব্রাজিলের হয়ে খেলা নেইমারকে সে সময় বিশ্রাম দেওয়া হবে। এএফপি।