অভিষেকে সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-উইন্ডিজ তৃতীয় ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক ডমিনিকার উইন্ডসর পার্কের। আর এই অভিষেকটাকে আরও স্মরণীয় করে রাখলেন কার্ক এডওয়ার্ডস। নিজের টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করেছেন এই ডানহাতি। তাঁকে নিয়ে অভিষেকেই টেস্ট সেঞ্চুরি করা ব্যাটসম্যানের সংখ্যা এখন ৯০। এর মধ্যে ক্যারিবিয়ানদের সংখ্যা ১৩। ক্রিকেটের আদি প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সর্বোচ্চ ১৮ জন করে ব্যাটসম্যানের আছে এই কৃতিত্ব। তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজ। চারে ভারত, তাদের আছে ১২ জন। এ ছাড়া পাকিস্তানের ১১ জন, নিউজিল্যান্ডের আটজন, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার তিনজন এবং বাংলাদেশ ও জিম্বাবুয়ের দুজন করে ব্যাটসম্যান অভিষেকেই সেঞ্চুরি করেছেন। অভিষেকেই সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার চার্লস ব্যানারম্যান। এটি ইতিহাসের প্রথম টেস্টেই।