অভিষেকে সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিষেক ইনিংসেই ৪ উইকেট। টেস্ট ক্যারিয়ারের শুরুটা ভালোই হলো জিম্বাবুয়ের বাঁ হাতি পেসার ব্রায়ান ভিটরির। ৬৬ রানে ৪ উইকেট নিয়ে অভিষেক টেস্টে জিম্বাবুয়ের দ্বিতীয় সেরা বোলিং এখন ভিটরির। সেরা অ্যান্ডি ব্লিগনটের, সেটাও বাংলাদেশের বিপক্ষে। ২০০১ সালে বুলাওয়েতে ৭৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন এই ডান হাতি পেসার, বাংলাদেশ অলআউট হয়েছিল ২৫৭ রানে। এ ছাড়া অভিষেকেই জিম্বাবুয়ের হয়ে ৪ উইকেট নিয়েছেন শুধু ক্রিস পোফু; ২০০৫ সালে চট্টগ্রামে ১০৯ রানে ৪ উইকেট। ব্লিগনট ও পোফু দুজনেরই টেস্টে সেরা বোলিং হয়ে রয়েছে তাঁদের প্রথম ইনিংসের বোলিং। ভিটরি কি শেকলটা ভাঙতে পারবেন? অভিষেকেই বাংলাদেশের বিপক্ষে সেরা বোলিং করেছেন পাকিস্তানের শাব্বির আহমেদ। এই ফাস্ট বোলার ২০০৩ সালে করাচিতে দ্বিতীয় ইনিংসে ৪৮ রানে পেয়েছিলেন ৫ উইকেট। মজার ব্যাপার, এটাও তাঁর ক্যারিয়ার-সেরা বোলিং!