অভিষেকে সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ দিনের কম সময়ের মধ্যে একই ঘটনা তৃতীয়বার দেখল ক্রিকেট বিশ্ব। ঘটনাটি অভিষেক টেস্টেই ম্যান অব দ্য ম্যাচ হওয়া। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ইলিয়াস সানি, দিল্লিতে একই প্রতিপক্ষের বিপক্ষে ভারতের রবিচন্দ্রন অশ্বিন এবং কেপটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার অভিষেকে ম্যাচসেরা হয়েছেন। টেস্টে ম্যান অব দ্য ম্যাচের প্রচলন হওয়ার পর থেকে এখন পর্যন্ত মাত্র ৩০ জন ক্রিকেটার অভিষেকেই পেয়েছেন এ সম্মান, যার তিনটিই এ বছর। অভিষেকেই ম্যাচসেরা সবচেয়ে বেশি দেখেছে ২০০১ ও ২০০৩ সাল। এ দুই বছরে চারবার করে ঘটেছিল এ ঘটনা। এ বছর এখনো বাকি আছে ১০টি টেস্ট। রেকর্ডটা নতুন করে লেখার সম্ভাবনাও তাই ভালোই আছে।