অভিষেকে ৪ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোম গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের লেগ স্পিনার দেবেন্দ্র বিশুর অভিষেকটা ভালোই হলো। চতুর্থ ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে অভিষেক ইনিংসে ৪ উইকেট পেলেন এই গায়ানিজ। ১৯৫০ সালে ওল্ড ট্রাফোর্ডে বাঁহাতি স্পিনার আলফ ভ্যালেন্টাইন ৮ উইকেটে পেয়েছিলেন তাঁর প্রথম টেস্ট ইনিংসেই। ম্যাচে মোট ১১ উইকেট নিয়ে টেস্ট অভিষেকে উইন্ডিজের পক্ষে সেরা বোলিংটি তাঁরই। ওই ম্যাচেই অভিষেক হওয়া অফ স্পিনার সনি রামাধীনের সঙ্গে জুটি বেঁধে ৪ টেস্টে ৫৯ উইকেট নিয়ে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে সিরিজ জিতেছিলেন। এরপর ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন টেস্টে জিমি অ্যাডামস বাঁহাতি স্পিনে পেয়েছিলেন ৪ উইকেট। ২০০১ সালে ৪টি টেস্ট খেলা নিল ম্যাকগারেলেরও শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ উইকেট নিয়ে। এর আগে ১৯৯৯ সালে অফ স্পিনার নেহেমিয়া পেরি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট নিলেও সেটি ছিল দ্বিতীয় ইনিংস।