প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ তো থাকবেই। তবে টেস্ট ক্রিকেটে ১১ নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডে একটু সান্ত্বনা পেতে পারেন অ্যাশটন অ্যাগার। কাল ৯৮ রানে আউট হয়ে যাওয়া অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার (নাকি অলরাউন্ডার?) ইতিহাসকে ফিরিয়ে নিয়ে গেছেন ৮৯ বছর আগে। টেস্ট অভিষেকে ৯৮ রান করার মাত্র দ্বিতীয় ঘটনা এটি। ৮৯ বছর আগে যা করেছিলেন অস্ট্রেলিয়ারই আর্থার রিচার্ডসন। ১৯২৪ অ্যাশেজে সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নেমে রিচার্ডসনের ৯৮। কী আশ্চর্য, অভিষেকে দুটিই ৯৮, তার একটি কিনা ওপেনারের, অন্যটি ১১ নম্বরের!