প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আক্ষেপ নিয়েই কি ক্রিকেট ছাড়লেন ম্যাথু সিনক্লেয়ার? ডাবল সেঞ্চুরি দিয়ে শুরু টেস্ট ক্যারিয়ার যে সেভাবে ডালপালাই মেলতে পারল না। ১৯৯৯ সালে ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকেই করেছিলেন ২১৪। টেস্ট অভিষেকে তৃতীয় সর্বোচ্চ রান নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যানেরই (২১৪ করেছেন ওয়েস্ট ইন্ডিজের লরেন্স রো-ও)। সর্বোচ্চ ২৮৭ রানের ইনিংসটা ‘টিপ’ ফস্টারের। ইংল্যান্ডের এই ব্যাটসম্যান ১৯০৩ সালে অভিষেকেই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন সে সময়ের সর্বোচ্চ টেস্ট ইনিংসটি। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ২২২ জ্যাক রুডলফের (২০০৩ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে)।