প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৯ রানে ৭ উইকেট। টেস্ট ক্রিকেটে অভিষেকটা স্বপ্নের মতোই হলো কাইল অ্যাবটের। সেঞ্চুরিয়নে কাল টেস্ট অভিষেকে নবম সেরা বোলিংয়ের উদাহরণ গড়লেন এই ডানহাতি ফাস্ট বোলার। অভিষেকেই ৭ উইকেট নেওয়া চতুর্থ দক্ষিণ আফ্রিকান বোলার অ্যাবট। ২৫ বছর বয়সী এই বোলারের আগে গোবো অ্যাশলি (৭/৯৫), আলফ হল (৭/৬৩) ও মার্চেন্ট ডি ল্যাঙ্গে (৭/৮১) পেয়েছিলেন ৭ উইকেট। অভিষেকে সেরা বোলিংয়ের দক্ষিণ আফ্রিকান রেকর্ডটি ল্যান্স ক্লুজনারের। ১৯৯৬ সালে কলকাতার ইডেন গার্ডেনসে ভারতের বিপক্ষে ৬৪ রানে ৮ উইকেট নিয়েছিলেন এই অলরাউন্ডার। অভিষেকে সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ডটি অবশ্য এক অস্ট্রেলিয়ানের। ১৮৯৫ সালে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে ৪৩ রানে ৮ উইকেট নিয়েছিলেন স্লো বোলার অ্যালবার্ট ট্রট।