প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৭৬ বলে অপরাজিত ১১০ রান। টেস্ট অভিষেকেই দেয়াল হয়ে দাঁড়িয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসিস। প্রথম ইনিংসেও ১৫৯ বলে ৭৮ রান করেছিলেন ডু প্লেসিস। দুই ইনিংস মিলিয়ে ৫৩৫ বল, অভিষেক টেস্টে সবচেয়ে বেশি বল খেলার তালিকায় এই প্রোটিয়া ব্যাটসম্যান এখন দুইয়ে। টেস্ট অভিষেকেই ডাবল সেঞ্চুরি করা শ্রীলঙ্কান ব্রেন্ডন কুরুপ্পুই শুধু ডু প্লেসিসের ওপরে। ১৯৮৭ সালে কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র ইনিংসে ৫৪৮ বলে ২০১ রান করে অপরাজিত ছিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।