অভিষেকেই উজ্জ্বল নাসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের দলীয় সংগ্রহ তখন ৫৮ রান। স্কোর-কার্ড বলছে, এত নগণ্য অল্প রান তুলতেই সাজঘরে ফিরেছেন ছয়জন ব্যাটসম্যান! এক ঘোর অন্ধকারে বাংলাদেশ দল। অন্ধকার আবহটা থাকল ইনিংস শেষেও। তবে এর মধ্যেই দীর্ঘক্ষণ আলো হয়ে জ্বললেন একজন। তিনি বড় মাপের ব্যাটসম্যানের খ্যাতি পাওয়া কেউ নন—নবাগত নাসির হোসেন!তামিম, ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ আশরাফুল, কেউ-ই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। ব্যর্থতার পাল্লা ভারী করে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফিসও। দ্বিতীয় ওয়ানডেতে একপর্যায়ে ১৮৮ রানে তুলতেই অলআউট হয় বাংলাদেশ। এর মধ্যে নিজের অভিষেক ম্যাচে নাসির একাই দলীয় সংগ্রহে যোগ করেন ৬৩ রান! ব্যাটসম্যানদের অসহায়ত্বের মধ্যেও বুক চিতিয়ে লড়ে যেন নিজের আগমনী বার্তাই ঘোষণা করলেন নাসির।