অভিষেকেই গোল রিভালদোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স হয়ে গেছে ৪০। কিন্তু এই বয়সেও দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রিভালদো। সাও কায়েতানোর হয়ে অভিষেকেই পেয়েছেন গোল। ব্রাজিলের পলিস্তা চ্যাম্পিয়নশিপে গত পরশু করিন্থিয়ানসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে কায়েতানো।গত কয়েক বছর গ্রিস, উজবেকিস্তান, অ্যাঙ্গোলায় খেলার পর ফিরে গেছেন নিজ বাসভূমে। ব্রাজিলের নতুন ক্লাবের হয়ে হেড করে গোলের খাতা খুলেছেন সাবেক বার্সেলোনা মিডফিল্ডার। গোল করেছেন সাও পাওলোর গোলরক্ষক রোজারিও চেনিও। ফ্রি-কিক থেকে করা গোলটি তাঁর ক্যারিয়ারের ১০৯তম। যেটা কোনো গোলরক্ষকের গোলের বিশ্ব রেকর্ড। রয়টার্স।