অভিষেকেই ড্র স্লোভাকিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপের তিন প্রতিপক্ষ ইতালি, প্যারাগুয়ে আর নিউজিল্যান্ড। বিশ্বকাপ অভিষেকটাকে স্মরণীয় করে নিতে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে আসা নিউজিল্যান্ডকে লক্ষ্য বানানোর কথা বলেছিল স্লোভাকিয়া। সেটা তারা প্রায় করেই ফেলছিল। কিন্তু শেষরক্ষা হলো না। রবার্ট ভিতেকের ৫০ মিনিটের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল তারা। ৯০ মিনিট পর্যন্ত গোলটি ধরেও রেখেছিল স্লোভাকরা। কিন্তু উইনস্টন রিডের ইনজুরি সময়ের গোলে জয়বঞ্চিত হয় তারা।অভিষেক বিশ্বকাপ নয়, তবু নিউজিল্যান্ডের জন্যও কালকের ম্যাচটি বিশেষ কিছুই ছিল। ১৯৮২ সালে একমাত্র যে বিশ্বকাপটিতে খেলেছিল ‘অল হোয়াইটরা’, সেটিতে তিনটি ম্যাচেই হেরে বিদায় নিয়েছিল প্রথম রাউন্ড থেকেই। সেই ব্যর্থতা ভুলে এবার ভালো কিছু করার প্রত্যাশা নিয়েই দক্ষিণ আফ্রিকায় পা রেখেছে নিউজিল্যান্ড।জয়-টয় পায়নি, তবে প্রথম ম্যাচটিতে ড্রর সঙ্গে আরও একটি প্রাপ্তি ছিল নিউজিল্যান্ডের—কালই বিশ্বকাপের প্রথম গোল পেয়েছে তারা। প্রায় পুরো ম্যাচে স্লোভাকিয়ার সঙ্গে সমানে সমান খেলা নিউজিল্যান্ড ৫০ মিনিটে গোলটি খেয়েছিল রিডের ভুলে। দলকে সমতায় ফিরিয়ে শাপমোচন করেছেন তিনি। নিউজিল্যান্ডের কোচ রিকি হার্বার্ট তো এই ফলেই দারুণ খুশি। ‘আমি খুব গর্বিত। বিশ্বকাপে এটাই আমাদের সেরা ফল। আমার মনে হয় প্রাপ্য ফলই পেয়েছি আমরা। এবার বিরাশি বিশ্বকাপের সঙ্গে পার্থক্য গড়ে দেওয়ার মতো ফলের প্রত্যাশা নিয়েই আমরা এসেছি এবং আমরা তা করতেও পেরেছি।’ এএফপি।