অভিষেকেই সেঞ্চুরি ইনগ্রামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমের শেষ সিরিজটায় ৫ ম্যাচে ২ সেঞ্চুরিতে ৪০২ রান করেছিলেন। নতুন মৌসুমটা যেন ঠিক সেখান থেকেই শুরু করলেন হাশিম আমলা। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ব্লুমফন্টেনে কাল করেছেন ৯৬ বলে ১১০। ১৭ বছর পর এই মাঠে ওয়ানডে সেঞ্চুরি পেলেন একজন দক্ষিণ আফ্রিকান। আমলার চতুর্থ সেঞ্চুরির দিনে প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে অভিষেকেই সেঞ্চুরি করেছেন ২৫ বছর বয়সী বাঁহাতি কলিন ইনগ্রাম (১২৬ বলে ১২৪)। আরেক বাঁহাতি তরুণ ডেভিড মিলার পেয়েছেন প্রথম ফিফটি (৩১ বলে ৫১)। ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা করেছে ৬ উইকেটে ৩৫১। ৪ উইকেট নিতে শিঙ্গিরাই মাসাকাদজাকে গুনতে হয়েছে ১০ ওভারে ৮৬ রান! এ প্রতিবেদন লেখার সময় ২৫ ওভারে ৩ উইকেটে ১২৮ রান করেছে জিম্বাবুয়ে।৬ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে বল হাতে ৪ ওভারে ২৩ রান দিয়ে উইকেট পাননি গ্রান্ট ফ্লাওয়ার, ৫ নম্বরে ব্যাটিংয়ে নেমে খেলছিলেন ২ রান নিয়ে। এই ম্যাচেই আইসিসির দুটি পূর্ণ সদস্য দেশের ম্যাচে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে দাঁড়ানো প্রথম বাংলাদেশি আম্পায়ার হয়েছেন এনামুল হক। ওয়েবসাইট।