প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মাসে সবচেয়ে কম বয়সী ইংলিশ ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ম্যাচেই ৬টি ক্যাচ নিয়েছেন বার্নি গিবসন। ইয়র্কশায়ারের উইকেটকিপারের অভিষেক মাত্র ১৫ বছর ২৭ দিন বয়সে। প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ডটি সমরজিৎ নাথের। ২০০১-০২ মৌসুমে রঞ্জি ট্রফিতে স্বাগতিক আসামের সমরজিৎ ১০টি ক্যাচ ও ১টি স্টাম্পিং করেছিলেন ত্রিপুরার বিপক্ষে। সেটি ছিল প্রথম শ্রেণীর ক্যারিয়ারে তাঁর শেষ ম্যাচও। এই একটা ম্যাচ দিয়েই রেকর্ডবুকে নিজের নাম লেখানো সমরজিতের রেকর্ডটি হুমকির মুখে পড়েছিল ২০০৮-০৯-এ। পাকিস্তানের পেন্টাঙ্গুলার কাপে ফেডারেল অঞ্চলের জামাল আনোয়ার ১০টি ক্যাচ ধরেছিলেন পাঞ্জাবের বিপক্ষে। ইসলামাবাদের ওই ম্যাচে ভাঙা আঙুল নিয়ে খেলেছিলেন আনোয়ার। সমরজিতের সঙ্গে পার্থক্য হলো, এখনো খেলে যাচ্ছেন তিনি।