অভিষেকেই হার ব্লাঁর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদিন আগেই কার্লো আনচেলত্তির জায়গায় পিএসজির দায়িত্ব নিয়েছেন। নতুন ক্লাবে অভিষেকটা ভালো হলো না সাবেক ফ্রান্স কোচ লরাঁ ব্লাঁর। পিএসজি এখন রয়েছে প্রাক-মৌসুম অস্ট্রিয়া সফরে। সেখানেই পরশু প্রীতি ম্যাচে স্টুর্ম গ্রাজের কাছে ৩-১ গোলে হেরেছে পিএসজি। ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা আগামীকাল খেলবে র্যাপিড ভিয়েনার সঙ্গে। এএফপি।