অভিষেকের অপেক্ষায় ধর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়ে কালো জ্যাকেট পরে এক বৌদ্ধ মন্দিরে দাঁড়িয়ে আছেন কেভিন পিটারসেন। মুখে সেই চেনা হাসি অবশ্য নেই। বার্তা সংস্থার পাঠানো এই ছবি থেকে দুটি বিষয় অনুমান করতে পারেন। ভারতের অন্যতম নয়নাভিরাম পর্যটনশহর ধর্মশালায় গিয়ে পুরোদস্তুর পর্যটক বনে গেছেন পিটারসেনরা। প্রথম ম্যাচ জিতে শুরু করলেও পরের টানা তিন ম্যাচে হেরে সিরিজ খুইয়েছে ইংল্যান্ড। এটি তাই নিয়মরক্ষার ম্যাচ। ক্রিকেটীয় আলোচনা এখানে কল্কেও পাচ্ছে না। ক্রিকেট খেলে খেলে ক্লান্ত ক্রিকেটাররাও যেন এই ফাঁকে জুড়িয়ে নিচ্ছেন নিজেদের।দ্বিতীয় তথ্যটি দেবে পিটারসেনের পরনের পোশাক। এমনিতে ধর্মশালা অনেক উঁচুতে অবস্থিত একটি শহর। সারা বিশ্বেই এর চেয়ে বেশি উচ্চতায় ক্রিকেট স্টেডিয়াম আছে আর তিনটি। ভারতের উত্তরাঞ্চলের এই স্টেডিয়ামে তাপমাত্রা অনেক কম থাকে। তার ওপর আজকের ম্যাচটি এমন এক সময়, শীতটাই যখন ‘ফর্মের তুঙ্গে’। ঝিরিঝিরি তুষারপাত হচ্ছে। আজ অবশ্য ভারী তুষারপাতের বাগড়া দেওয়ার সম্ভাবনা নেই। এখানকার মানুষও মনেপ্রাণে চাইবে যেন আবহাওয়া বাদ না সাধে। এর আগে আইপিএলের কয়েকটি ম্যাচ হলেও আজই যে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেতে যাচ্ছে এই স্টেডিয়াম।এমনিতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ‘মিউজিক্যাল চেয়ার’ নিয়ে আলাদা একটা আগ্রহও তৈরি করতে পারত এই ম্যাচ। কিন্তু সেই আশায় গুড়ে বালি। ভারত এই ম্যাচে হারলেও শীর্ষস্থানে থেকে যাবে। অবশ্য দুইয়ে থাকা ইংল্যান্ডের সঙ্গে ব্যবধান একেবারে গা-ছোঁয়াছুঁয়ি হয়ে যাবে। তবে ইংল্যান্ডকে বাড়তি তাগিদ দেবে সামনের নিউজিল্যান্ড সফর।‘অগুরুত্বপূর্ণ’ লড়াই দুই দলকেই সুযোগ দেয় দলের রিজার্ভ বেঞ্চকে বাজিয়ে দেখার। তবে দুই দলেরই একাদশে বড় ধরনের পরিবর্তনের তেমন কোনো পূর্বাভাস নেই। সুযোগ পাচ্ছেন না পাচ্ছেন না করে যখন টেস্টে সুযোগ পেলেন, দারুণভাবে সেটি কাজে লাগিয়েছেন চেতেশ্বর পূজারা। ভারত কি তাঁর জন্য ওয়ানডে অভিষেকের দরজাও খুলে দেবে? ওয়েবসাইট।