অভিষেকের সঙ্গী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ধরনের ক্রিকেটে রোজ বোলের অভিষেকে খেলেছে ভিন্ন ভিন্ন দল। কিন্তু ক্রিকেট-বিশ্বে দুটি ভেন্যু আছে, তিন ধরনের ক্রিকেটেই যাদের অভিষেকের সঙ্গী একই ‘জোড়া!’ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, ১৮৮২ সালে। প্রথম ওয়ানডেতেও এই দুই দল, ১৯৭৯ সালে। এই দুই দলকে নিয়েই প্রথম টি-টোয়েন্টি হয় ২০০৭ সালে। ঐতিহ্যবাহী মাঠটি পাশে পেয়েছে হারারের স্পোর্টস ক্লাব মাঠকে। জিম্বাবুয়ে অভিষেক টেস্ট খেলেছিল এই মাঠেই, ১৯৯২ সালে। একই বছর এই মাঠের প্রথম ওয়ানডে, প্রথম টি-টোয়েন্টি গত বছর। তিনবারই জিম্বাবুয়ের প্রতিপক্ষ ভারত!