অভ্যন্তরীণ তদন্ত করবে পিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর লর্ডস টেস্টে সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর কোনো শক্ত অবস্থান নিতে দেখা যায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। বরং অভিযোগের শক্ত প্রমাণ থাকা সত্ত্বেও প্রাথমিকভাবে এই তিন ক্রিকেটারকেই সমর্থন জুগিয়ে গেছে পিসিবি। তবে এবার প্রশাসনিক বদলের পর নতুন ভূমিকায় দেখা যাচ্ছে পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটিকে। আজ শনিবার স্পট ফিক্সিং কেলেঙ্কারির কারণ অনুসন্ধানের জন্য অভ্যন্তরীণ তদন্তের ঘোষণা দিয়েছেন পিসিবির নতুন সভাপতি জাকা আশরাফ।লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে অর্থের বিনিময়ে ইচ্ছাকৃত নো বল করার দায়ে আইসিসি কর্তৃক বহিষ্কৃত হয়েছিলেন বাট, আসিফ ও আমির। আর অবৈধ অর্থ লেনদেনের জন্য লন্ডন কোর্টের আদেশে এবার জেলও খাটতে হবে এ তিন পাকিস্তানি ক্রিকেটারকে। শুধু ক্রিকেট অঙ্গনই না, পুরো পাকিস্তানের জন্যই অবমাননাকর এই পরিস্থিতি কীভাবে তৈরি হলো, তা খুঁজে দেখাটাই এখন জরুরি মনে করছেন জাকা আশরাফ। আজ লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘স্পট ফিক্সিং কেলেঙ্কারি, পাকিস্তান ক্রিকেট অঙ্গনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে। কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হলো, সেটা খুঁজে বের করাই আমাদের লক্ষ্য। যখন এই দুঃখজনক ঘটনাটা ঘটে, তখন দলে দুর্নীতি-বিরোধী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারপরও কেন এমনটা ঘটল, সেটা আমাদের জানা দরকার।’গত মাসে ইজাজ বাটের পরিবর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাকা আশরাফ। রয়টার্স।