অভ্যর্থনায় ফুটবলাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলারদের জন্য এর চেয়ে বড় সুসংবাদ আর হতে পারে না। বিমানবন্দরে মেসিদের অভ্যর্থনা জানাবেন জাতীয় দল এবং নিকট অতীতে অবসর নেওয়া মোট ৪০ জন খেলোয়াড়! অভ্যর্থনা কমিটির কর্মকর্তা সত্যজিৎ দাস বলেছেন, ‘ফুটবলাররা কখনো ভাবতেই পারেনি মেসিকে অভ্যর্থনা জানাবে। আমরা এই সুযোগটা তাদের করে দিচ্ছি। অতীতে জিদানের মতো বড় তারকা এসেছে, তখন কিন্তু ফুটবলারদের এভাবে অভ্যর্থনা জানানোর সুযোগ করে দেওয়া হয়নি।’আর এই দলে জায়গা পাননি সময়ের আলোচিত তিন ফুটবলার। শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় দলের এমিলি, মিঠুন ও জাহিদকে এক ধরনের শাস্তি দিল বাফুফে। অবসর নেওয়া খেলোয়াড়দের মধ্যে নামীদামি সবাই আছেন—জুয়েল রানা, মাসুদ রানা, আরিফ খান, ইকবাল, জাকির, ইমতিয়াজ আহমেদ, আলফাজ, আমিনুল, নজরুল, হাসান আল মামুন, রজনী, মতিউর মুন্না, আরমান, গাউস, ডন, আলমগীর, মনি প্রমুখ।সত্যজিৎ জানিয়েছেন, বিমানবন্দরে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সেজন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। পাশাপাশি হোটেলে বিশৃঙ্খলা ঠেকাতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।