অমর রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য—এই আপ্তবাক্য কিছু কিছু ক্ষেত্রে হয়তো সঠিক নয়। এমন কিছু রেকর্ড থাকে, যেগুলো মনে হয় ভাঙবে না কোনো দিন। যেমন ১৯৬১ ও ১৯৬২ সালে বেনফিকা যে দুবার ইউরোপ-সেরা হয়েছিল, দুবারই তাদের একাদশের সব খেলোয়াড় ছিলেন পর্তুগিজ! রিয়াল মাদ্রিদ (১৯৬৬) ও স্টুয়া বুখারেস্টও (১৯৮৬) নিজেদের দেশের সব খেলোয়াড় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। সেল্টিকের রেকর্ড তো আরও বিস্ময়কর! ১৯৬৭ সালের চ্যাম্পিয়ন দলটির প্রত্যেকের জন্ম ক্লাবের স্টেডিয়ামের ৩০ মাইলের মধ্যেই! এদিক দিয়ে আর্সেনালের ‘কীর্তি’টা আবার অন্য রকম। ২০০৬ সালের সেপ্টেম্বরে হামবুর্গের বিপক্ষে খেলা গানারদের একাদশে ছিলেন ভিন্ন ১১টি দেশের খেলোয়াড়!