প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানার গ্রুপ স্বাধীনতা দিবস উন্মুক্ত টেনিসে গতকাল পুরুষ ও মহিলা এককের শিরোপা জিতে দ্বিমুকুট পেলেন অমল রায় ও শারমিন আলম। অমল রায় কাল পুরুষ এককের ফাইনালে হারিয়েছেন রঞ্জন রামকে। শারমিন মহিলা একক ফাইনালে হারিয়েছেন সাথী সরকারকে। এর আগে পুরুষ দ্বৈতের শিরোপা জিতেছেন অমল-রঞ্জন এবং মহিলা দ্বৈতের শিরোপা গেছে শারমিন-সাথীর দখলে। বালক (১৪) এককে মামুন ব্যাপারী, বালক (১২) এককে মাহিন রেজা, বালিকা (১২) এককে রেবেকা সুলতানা চ্যাম্পিয়ন হয়েছে। মিনি টেনিসের শিরোপা জিতেছে রাসেল, জারা আলম ও আদিবা।