অমল-শারমিনের দ্বিমুকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসাং জাতীয় টেনিসের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন অমল রায়। এ নিয়ে টানা নয়বার চ্যাম্পিয়ন হলেন তিনি। কাল রমনা টেনিস কমপ্লেক্সে ফাইনালে ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন তিনি দীপু লালকে।রঞ্জন রামকে সঙ্গী করে দ্বৈত শিরোপাও জিতেছেন অমল। অমলের মতো মেয়েদের বিভাগে দ্বিমুকুট জিতেছেন শারমিন আলম (সারদা)। পুরুষ দ্বৈতের ফাইনালে অমল-রঞ্জন রাম জুটি হারিয়েছেন আনোয়ার হোসেন-আলমগীর হোসেন জুটিকে। শারমিন আলম এককের ফাইনালে ঈশিতা আফরোজকে হারানোর পর সাথী সরকারের সঙ্গে জুটি গড়ে জিতেছেন দ্বৈতের ফাইনালে। হারিয়েছেন ঈশিতা আফরোজ-আয়েশা সুলতানা জুটিকে। বালক এককে ১৬ বছরে চ্যাম্পিয়ন হয়েছে দেলোয়ার হোসেন, ১৪ বছরে কাউসার আলী। বালিকা এককের ১৬ বছরে চ্যাম্পিয়ন হয়েছে আয়েশা সুলতানা ও ১৪ বছরে রেবেকা সুলতানা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন।