অমলের দ্বিমুকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমএ জব্বার স্মৃতি টেনিসে দ্বিমুকুট জিতেছেন অমল রায়। পুরুষ এককের ফাইনালে অমল রায় ৬-১, ৬-০ গেমে হারিয়েছেন আরিফ হোসেনকে। এরপর দ্বৈতে অমল রায়-রঞ্জন রাম জুটি ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন আনোয়ার হোসেন-দিপু লাল জুটিকে। জব্বার স্মৃতি টেনিসে পুরুষ এককে সাতবারের চ্যাম্পিয়ন অমল রায়।

মহিলা এককের ফাইনালে শারমিন আলম (শারদা) ৪-৬, ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন ঈশিতা আফরোজকে। বালিকা এককের অনূর্ধ্ব-১৬ বছরে আফরানা ইসলাম, বালক এককে অনূর্ধ্ব-১৪-তে ফারুক হোসেন, অনূর্ধ্ব-১২-তে সৈকত শাহরিয়ার চ্যাম্পিয়ন। বালিকা এককের ১০ বছর বিভাগে মাসফিয়া, বালক বিভাগে ঊর্ধ্ব-১০ বিভাগে রাফিদ, অনূর্ধ্ব-১০ বিভাগে তাহমিদ, অনূর্ধ্ব-৮ বিভাগে মাহিন মুসারত, বালিকা একক অনূর্ধ্ব-৮ বিভাগে লামিয়া চ্যাম্পিয়ন। আন্তক্লাব দলগততে গুলশান ইয়ুথ ক্লাব ও প্রকৌশলী দলগত চ্যাম্পিয়ন আবদুর রহমান ও মাহবুব।