অমার্কিন ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর হয়ে গেল ইউএস ওপেনের একক ফাইনালে যুক্তরাষ্ট্রের কোনো পুরুষ খেলোয়াড় নেই। সর্বশেষ ২০০৬ সালে ফাইনালে উঠেছিলেন অ্যান্ডি রডিক। ২০০৩ সালে তিনিই সর্বশেষ মার্কিন হিসেবে জিতেছিলেন পুরুষ এককের শিরোপা। তবে ১৮৮১ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে এর চেয়েও বেশি সময় ধরে ফাইনাল-খরা দেখেছে যুক্তরাষ্ট্র। ১৯৫৬ থেকে ১৯৬২ পর্যন্ত টানা সাত বছর ফাইনালে ছিল না স্বাগতিক দেশের কেউ। এ ছাড়া ১৯৮৬ থেকে ১৯৮৯ পর্যন্ত চার বছর এবং ১৯৬৪ থেকে ১৯৬৬ পর্যন্ত তিন বছরও ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিলেন মার্কিন খেলোয়াড়েরা। মহিলা এককের ফাইনালে দীর্ঘস্থায়ী খরাটা চলেছিল ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত। পুরুষ ও মহিলা একক দুটির ফাইনালেই যুক্তরাষ্ট্রের কেউ নেই, এমনটি ঘটেছে ছয়বার—১৯৫৯, ১৯৭৩, ১৯৮৮, ২০০৪, ২০০৯ এবং ২০১০।