প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে ক্রিস গেইলের উপস্থিতি মানেই তো বিনোদন। সেটা ব্যাট হাতে ছক্কা হাঁকিয়েই হোক অথবা দলের জয়ের পর গ্যাংনাম নাচ দিয়েই হোক। দর্শক-বিনোদনের কথা বলা হলো, গেইল নিজের বিনোদনের জন্য কী করেন? কী আর, হিন্দি চলচ্চিত্র দেখেন! অবাক করা এই তথ্য জানা গেল গেইলের টুইট থেকে। তাঁর অটোগ্রাফ দেওয়া একটি সোনালি ব্যাট পাঠিয়েছেন অমিতাভ বচ্চনকে। ব্যাট হাতে অমিতাভের ছবি দিয়ে টুইট করেছেন, ‘একজন কিংবদন্তিকে ব্যাট উপহার দিতে পেরে গর্বিত। তাঁর চলচ্চিত্র, স্টাইল সবকিছুই ভালোবাসি।’ অপ্রত্যাশিত এই উপহার পেয়ে অমিতাভও দারুণ খুশি, ‘আমার জন্য এটা অনেক সম্মানের ব্যাপার। আমার ধারণাই ছিল না, গেইল আমাকে চেনেন। আমরা সবাই আপনার বড় ভক্ত!’ আইএএনএস।