অমূল্য উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এজেকিয়েল হামের দিনগুলো যাচ্ছিল খুবই একঘেয়ে। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা ছাড়া কোনো কাজ নেই। কিছুদিন আগেই বোকা জুনিয়র্সের কার্লোস তেভেজের ফাউলের শিকার হয়ে পা ভেঙে গেছে। হাসপাতাল থেকে ছাড়া পেতেই আরও কয়েক দিন লাগবে, ফুটবলে ফিরতে কদিন লাগবে কে জানে! হয়তো বছর খানেকের মধ্যে আর ফেরা হবে না। এই সময়েই আর্জেন্টিনোসের খেলোয়াড়ের নামে একটা প্যাকেট এল স্পেন থেকে। মোড়ক খুলে দেখলেন, বার্সেলোনার লিওনেল মেসির একটা জার্সি। উপহারটি কে দিয়েছেন জানেন? মেসি স্বয়ং! হামের খবর শুনে পাঠিয়ে দিয়েছেন এই জার্সি। এমন একটা উপহার পেয়ে হাম খুশিতে ছবিটা পোস্ট করে দিয়েছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ক্যাপশন দিয়েছেন—‘দশে দশ!’ মিরর।