অমূল্য দস্তানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাসিয়াস ক্লের দস্তানা
ক্যাসিয়াস ক্লের দস্তানা

দস্তানা জোড়ার বয়স ৫০ বছরেরও বেশি। বহুদিনের অব্যবহারে খানিকটা মলিন। কত হবে দাম? বড়জোর শ খানেক ডলার! ভুল ভাবছেন, এটি বিকিয়েছে আট লাখ ৩৬ হাজার ৫০০ মার্কিন ডলারে! এটি এমন একজনের, তাঁর নামটা শুনে দামটা বেশি মনে হবে না। ১৯৬৪ সালে এই দস্তানা পরেই সনি লিস্টনকে হারিয়ে নিজের প্রথম হেভিওয়েট শিরোপা জিতেছিলেন তখনকার ক্যাসিয়াস ক্লে। পরের দিনই যিনি হয়ে যান মোহাম্মদ আলী। পরশু নিলামে উঠেছিল সেই দস্তানা জোড়া। কে কিনেছেন তা অবশ্য জানা যায়নি, কখনো হয়তো জানাই যাবে না। এএফপি।