অমূল্য সেই ১৩ কয়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিখ্যাত মানুষদের স্মৃতিধন্য এক চমত্কার সংগ্রহশালা তাঁর। পরশু মুম্বাইয়ের জুহুর এক কফিশপে সেই সংগ্রহশালা উদ্বোধন করলেন কিছুদিন আগে ক্রিকেটকে বিদায় জানানো শচীন টেন্ডুলকার  ওয়েবসাইট
বিখ্যাত মানুষদের স্মৃতিধন্য এক চমত্কার সংগ্রহশালা তাঁর। পরশু মুম্বাইয়ের জুহুর এক কফিশপে সেই সংগ্রহশালা উদ্বোধন করলেন কিছুদিন আগে ক্রিকেটকে বিদায় জানানো শচীন টেন্ডুলকার ওয়েবসাইট

ডন ব্র্যাডম্যানের সই করা ব্যাট। মার্ক নফলার আর এ আর রহমানের উপহার দেওয়া গিটার। সত্তরের দশকে বের হওয়া নিজের একটা অ্যালবাম ভালোবেসে দিয়েছিলেন আশা ভোঁসলে। আছে মোহাম্মদ আলীর সই করা বক্সিং গ্লাভসও। অ্যান্টিক হিসেবে একটার চেয়ে অন্যটার মূল্য কম নয় কোনো অংশে। আর সঙ্গে জড়িয়ে থাকা অমূল্য সব স্মৃতি তো আছেই। শুনেই বুঝতে পারছেন কতটা সমৃদ্ধ শচীন টেন্ডুলকারের সংগ্রহশালা। অনেক প্রিয় তো বটেই। তবে এসবের মধ্যে সবচেয়ে প্রিয় মাত্র ১৩টি কয়েন! কৈশোরে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন শেষে যে কয়েনগুলো পুরস্কার হিসেবে পেয়েছিলেন গুরু রমাকান্ত আচরেকারের কাছ থেকে।
কিশোর টেন্ডুলকার অনুশীলনের সময় স্টাম্পের ওপর একটা করে কয়েন রেখে দিতেন আচরেকার। সারা দিনে একবারও কোনো বোলার তাঁকে আউট করতে না পারলে সে কয়েনের মালিক হয়ে যেতেন টেন্ডুলকার। এভাবেই লিটল মাস্টারের সংগ্রহে জমেছিল ১৩টি কয়েন। পরশু মুম্বাইয়ে এক অনুষ্ঠানে যেন ছোটবেলায় পাওয়া সেই পুরস্কারের অনুভূতি জানালেন টেন্ডুলকার, ‘আমার কাছে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে প্রিয় আচরেকার স্যারের কাছ থেকে পাওয়া এই কয়েনগুলো। এগুলো অমূল্য।’ ওয়েবসাইট