প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপিয়ান ফুটবলের অন্ধিসন্ধির যাঁরা খবর রাখেন তাঁরা নিশ্চয়ই মারেক হামসিককে চিনবেন। নাপোলির এই মিডফিল্ডারকে যদি ভালো না-ও চেনেন, এখন চিনে রাখুন। হামসিক যে অমূল্য! খোদ নাপোলি কোচ রাফায়েল বেনিতেজেরই দাবি এমনটা। বেনিতেজের কাছে প্রশ্ন করা হয়েছিল গ্যারেথ বেলের এই আকাশচুম্বী দামকে কীভাবে দেখেন? বেনিতেজ বলেছেন, বেলের দাম যদি হাজার কোটি টাকা হয়, তাহলে হামসিককে টাকা দিয়ে কেনা যাবে না। এই মৌসুমে অবশ্য চার গোল করে সিরি ‘আ’র শীর্ষ গোলদাতা হামসিক, তাই বলে এতটা! বেনিতেজ সজ্ঞানে বলেছেন তো? এএফপি।