অমৃতে অরুচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বয়সের চপলতা, নাকি একই ব্যাপার দেখতে দেখতে আকর্ষণ হারানো? ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের মনের অবস্থাটা কীভাবে ব্যাখ্যা করবেন? বাবা একের পর এক গোল করে চলেছেন, রেকর্ডও গড়ছেন। অথচ রোনালদো জুনিয়রের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। গত পরশু রিয়াল মাদ্রিদের ম্যাচ চলার সময়ের ঘটনা। রোনালদোর ৪ গোলে সেল্টা ভিগোকে ঘরের মাঠে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। এই গোল চারটিতে একটি রেকর্ডও হয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নির্দিষ্ট একটি ক্লাবের হয়ে সবচেয়ে দ্রুততম ৩৫০ গোল হলো পর্তুগিজ ফরোয়ার্ডের। কিন্তু ৫ বছর বয়সী রোনালদো জুনিয়রের ওসব নিয়ে ভাবতে বয়েই গেছে। খেলার একটি মুহূর্তে দেখা গেল, পর্তুগিজ অধিনায়ক মাঠে গোলের পর উদ্যাপন করছেন, আর তাঁর ছেলে ভিআইপি বক্সে নীরস বদনে বসে আছে। কে জানে, রোনালদো জুনিয়রের হয়তো মনে হচ্ছিল, এ আর নতুন কী! গোল তো বাবা নিয়মিতই করেন! ইএসপিএন।