অম্ল-মধুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক টেস্টে জোড়া সেঞ্চুরির স্বাদ দুবার পেয়েছেন জ্যাক ক্যালিস। সদ্য সমাপ্ত ডারবান টেস্টে পেলেন উল্টো স্বাদ, ক্যারিয়ারে প্রথমবারের মতো দুই ইনিংসেই আউট হয়েছেন শূন্য রানে। টেস্ট ক্যারিয়ারে দুবার জোড়া সেঞ্চুরি আর পেয়ার পাওয়ার অভিজ্ঞতা আছে অ্যালান বোর্ডারেরও। তিনবার জোড়া সেঞ্চুরির রেকর্ড গড়া রিকি পন্টিংয়েরও আছে পেয়ার পাওয়ার তেতো স্বাদ। ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে হোবার্ট টেস্টে ‘চশমা’ পেয়েছিলেন পন্টিং। বোর্ডার-ক্যালিসের উল্টো অভিজ্ঞতা আছে আবার গ্রান্ট ফ্লাওয়ারের। সাবেক জিম্বাবুয়ে ব্যাটসম্যান জোড়া সেঞ্চুরি করেছেন একবার, পেয়ার পেয়েছেন দুবার। টেস্ট ক্যারিয়ারে জোড়া শূন্য আর জোড়া সেঞ্চুরির অম্ল-মধুর স্বাদ পেয়েছেন আর আট ব্যাটসম্যান—গ্রাহাম গুচ, গর্ডন গ্রিনিজ, বিজয় হাজারে, ডিন জোন্স, গ্যারি কারস্টেন, জ্যাক মরনি, এভারটন উইকস ও অ্যালেক স্টুয়ার্ট।