অম্লমধুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুভূতিগুলো কীভাবেই না বদলে গেল অ্যান্ড্রু স্ট্রাউসের জন্য! মাস ছয়েক আগে ভারতকে ধবলধোলাইয়ের আনন্দে ভেসেছিলেন, এবার পাকিস্তানের বিপক্ষে উল্টো অভিজ্ঞতাও হলো! একটা সান্ত্বনা অবশ্য স্ট্রাউস পেতে পারেন, ইংল্যান্ড তথা ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা অধিনায়ক মাইক ব্রিয়ারলিরও হয়েছিল এই পুরো বিপরীত দুই অভিজ্ঞতা। ১৯৭৮ সালে দেশের মাটিতে ব্রিয়ারলির নেতৃত্বে নিউজিল্যান্ডকে ৩-০ টেস্টে হারিয়েছিল ইংল্যান্ড। ১৯৭৯-৮০ অ্যাশেজে গ্রেগ চ্যাপেলের অস্ট্রেলিয়ার কাছে আবার একই ব্যবধানে হেরেছিল ব্রিয়ারলির দল। ক্রিকেট ইতিহাসে ব্রিয়ারলি ও স্ট্রাউস ছাড়া এমন অম্লমধুর অভিজ্ঞতা হয়েছে আর এক অধিনায়কেরই। ভারতের বিপক্ষে দেশের মাটিতে ১৯৬৭-৬৮ সিরিজে অস্ট্রেলিয়ার ৪-০ টেস্টে জয়ের নেতৃত্ব দিয়েছিলেন বিল লরি। দক্ষিণ আফ্রিকায় ১৯৬৯-৭০ সিরিজে এই ওপেনারের নেতৃত্বেই ৪-০-তে হেরেছিল অস্ট্রেলিয়া।