প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮৫ বছর চলছে। ন্যু ক্যাম্পে গিয়ে খেলা কি দেখবেন? ‘ব্লন্ড অ্যারো’ আলফ্রেডো ডি স্টেফানো না থাকলেও থাকবেন এল ক্লাসিকোতে। বার্সা-রিয়াল দ্বৈরথে সর্বোচ্চ গোলের রেকর্ডটা যে এখনো তাঁর নামেই। লিগে ১৪টিসহ সব মিলে এই কিংবদন্তি করেছেন ১৮ গোল। ১৫ গোল করা রাউল আছেন দ্বিতীয় স্থানে। ১৪টি করে গোল সিজার আলভারেজ, ফ্রান্সিসকো জেনটো ও ফেরেঙ্ক পুসকাসের। ১২ গোল করেছেন সান্তিলানা। ১০টি করে গোল আছে হুগো সানচেজ আর হুয়ানিতোর। লিওনেল মেসির গোলসংখ্যা ৭। সব মিলে তালিকায় আট নম্বরে। তবে সাতটি গোলই তাঁর লিগে। লিগের এল ক্লাসিকোতে গোলসংখ্যায় সাতে আছেন মেসি। সামনে স্টেফানো (১৪); সিজার (১২); রাউল (১১); জেনটো (১০); পুসকাস ও সান্তালিনা (৯); সানচেজ, হুয়ানিতো, বাসোরা ও লাজকানো (৮)।