প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিততে যেন ভুলেই গেছে ইংল্যান্ড। গত সেপ্টেম্বরে নিজেদের দেশে শেষ ওয়ানডে থেকে সিডনির তৃতীয় ওয়ানডে পর্যন্ত টানা নয় ম্যাচ (৫ টেস্ট, ৪ ওয়ানডে) হেরেছে অ্যালিস্টার কুকের দল। ২৪ জানুয়ারি পার্থে চতুর্থ ওয়ানডেতেও হারলে ইংলিশরা ছুঁয়ে ফেলবে নিজেদের ইতিহাসে টানা হারের রেকর্ড। ইংল্যান্ড দুবার হেরেছে টানা ১০ ম্যাচ। ২০০১ সালের মে থেকে আগস্ট পর্যন্ত টানা চারটি টেস্ট ও ছয়টি ওয়ানডেতে হেরেছিল দলটি। এর মধ্যে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ছিল পাকিস্তানের বিপক্ষে, বাকিগুলোর প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। এর আগে ১৯৯৩ সালেও ভারত, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে টানা ১০ ম্যাচে হারে ইংল্যান্ড। এবার তিনটি টেস্ট ও সাতটি ওয়ানডে।