প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কী কেলেঙ্কারি, কী কেলেঙ্কারি! মেয়েদের জাতীয় দলে ১১ জন ফুটবলারের চারজনই নাকি ‘নারী’ নন! ব্রিটিশ দৈনিক ডেইলি টেলিগ্রাফ-এর খবর, এই কাণ্ডটা ঘটেছে ইরানে। এই চারজন ফুটবলারের দুজন লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচার করেননি, আর বাকি দুজনের ঠিকমতো শারীরিক বিকাশ হয়নি। এখন তাই নড়েচড়ে বসেছে ইরান ফুটবল ফেডারেশন। এখন থেকে যেকোনো ম্যাচের আগে নারী খেলোয়াড়দের বাধ্যতামূলক লিঙ্গ পরীক্ষা হতে পারে। আর সেটা দৈবচয়ন পদ্ধতিতে যেকোনো সময়। আর কোনো ক্লাব যদি জেনেশুনে এমন খেলোয়াড়কে খেলায়, তাহলে তাদের নিষিদ্ধও হতে হবে। দেখা যাক, কতটুকু কাজ হয় এতে! ওয়েবসাইট।