অর্থই ডোবাল ইংলিশদের!

অর্থই অনর্থের মূল৷ বিশ্বকাপ ফুটবলেও নাকি কাড়িকাড়ি টাকাই ইংল্যান্ড দলের ভরাডুবির মূল কারণ! স্টিভেন জেরার্ড মনে করছেন, খুব সহজে মিলিয়নিয়ার বানানোর খারাপ প্রভাব পড়ছে খেলোয়াড়দের ওপর।
ইংল্যান্ড অধিনায়ক বলছেন, ‘যারা ফুটবল থেকে টাকা, খ্যাতি সবই চায়, তাদের ওপর এর বাজে প্রভাব পড়বেই।’ টাকার কারণেই খেলোয়াড়েরা পরিশ্রম করছে না বলে ইংলিশ অধিনায়কের বিশ্বাস, ‘মানসিকতা এবং চরিত্র ঠিক থাকলে আপনি সঠিক কাজটি করতে পারবেন। ভালো এবং সেরা খেলোয়াড় হতেও সর্বোচ্চ পরিশ্রম করবেন। আমােদর ও রকম খেলোয়াড়ই বেশি দরকার।’ গবেষণামূলক প্রতিষ্ঠান ডেলোইটের প্রতিবেদনে দেখা গেছে, এক প্রিমিয়ার লিগ থেকেই গড়ে প্রত্যেক খেলোয়াড়ের বছরে আয় দুই কোটি ৭০ লাখ ডলার। অর্থের এমন হাতছানি উপেক্ষা করে জাতীয় দলে খেলতে অনীহা প্রকাশ করেন অনেক খেলোয়াড়। যেমনটা বলছেন কুইন্স পার্ক রেঞ্জার্সের ম্যানেজার হেরি রেডকন্যাপ, ‘টটেনহামে থাকাকালীন দুই-তিনজন খেলোয়াড় জাতীয় দলে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল।’ ইয়াহু নিউজ।