অর্থহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজ জয় হলো। গত কিছুদিনের দুঃস্বপ্নও আপাতত আড়াল। পাকিস্তানি ক্রিকেটারদের মন তবু করছে উসখুস। গোটা সিরিজই যে ‘অর্থহীন!’ এই শুনে আবার ভাববেন না গুরুত্বহীন সিরিজ। এই ‘অর্থহীন’ মানে টাকাপয়সা ছাড়া সিরিজ! ম্যাচসেরার কোনো প্রাইজমানি ছিল না একটি ম্যাচেও, পুরস্কার শুধু একটি ট্রফি। সিরিজ-সেরার ক্ষেত্রেও তা-ই। এমনকি সিরি জয়ী দলের জন্যও নেই প্রাইজমানি! প্রকাশ্যে তো আর এসব নিয়ে অভিযোগ করা যায় না। কিন্তু একটি সূত্র এএনআইকে জানিয়েছে, চাপা অসন্তোষ আছে পাকিস্তান দলে। আধুনিক ক্রিকেটে টাকা উড়ছে সমানে, সেখানে মিসবাহদের খেলতে হলো প্রাইজমানিবিহীন সিরিজ! ওয়েবসাইট।