অর্থ-সমাচার
বিশ্বসেরার সম্মান তো সবচেয়ে বড় পুরস্কার। সঙ্গে ১৮ ক্যারেটের ওই মোহনীয় ট্রফি। তবে শুধু সম্মান আর ট্রফি থাকলে তো বিশ্বকাপটা পরিপূর্ণ হয় না, বিশ্বকাপের প্রাইজমানির অঙ্কটাও তাই বিশ্বমানের। এই বিশ্বকাপে খেলার জন্য কত যুদ্ধ, খাটুনি, ঘাম ঝরানো, ত্যাগ-তিক্ষিতা, কত আরাধনা। অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্যই তাই আছে অর্থ পুরস্কার। গ্রুপপর্বে বাদ পড়া দলগুলোও পেয়েছে প্রায় ৮০ লাখ ডলার করে। চ্যাম্পিয়ন জার্মানি পাচ্ছে প্রায় ৩ কোটি ৫০ লাখ ডলার। গতবার চ্যাম্পিয়ন দল স্পেন পেয়েছিল প্রায় ৩ কোটি ডলার।
প্রাইজমানির বাইরেও অনুশীলন, ভ্রমণ ও অন্যান্য খরচ বাবদ টুর্নামেন্ট শুরুর আগে প্রতিটি দলকে ১৫ লাখ ডলার করে দিয়েছে ফিফা। এ ছাড়া টুর্নামেন্টে অংশ নেওয়া প্রত্যেক ফুটবলারের জন্য তাঁদের ক্লাবকে টাকা দিয়েছে ফিফা। প্রত্যেক ফুটবলারের জন্য দিনপ্রতি ২৮০০ ডলার হিসাবে ক্লাবগুলোকে অনুদানের পেছনে ফিফার খরচ প্রায় ৭ কোটি ডলার।
চ্যাম্পিয়ন
জার্মানি, ২৭২ কোটি টাকা
রানার্সআপ
আর্জেন্টিনা, ১৮৬ কোটি টাকা
তৃতীয়
হল্যান্ড, ১৫৫ কোটি টাকা
চতুর্থ
ব্রাজিল, ১৪০ কোটি টাকা
শেষ আটে বিদায় নেওয়া চার দল
কলম্বিয়া, ফ্রান্স, বেলজিয়াম, কোস্টারিকা
১০৯ কোটি টাকা
দ্বিতীয় রাউন্ডে বিদায় নেওয়া ৮ দল
৭০ কোটি টাকা
প্রথম রাউন্ডে বিদায় নেওয়া ১৬ দল
৬২ কোটি টাকা
টুকিটাকি
l দুই জার্মানি এক হওয়ার পর জন্ম শুরলে ও গোটশের। সেই শুরলের পাসে গোটশের গোলে প্রথম শিরোপা জিতল একীভূত জার্মানি!
l বিশ্বকাপ ফাইনালে বদলি নেমে জয়সূচক গোল করা প্রথম ফুটবলার গোটশে।
l ১৯৬৬ সালে ওলফগ্যাং ওয়েবারের (২২ বছর ৩৯ দিন) পর বিশ্বকাপ ফাইনালে গোল করা কনিষ্ঠ ফুটবলার গোটশে (২২ বছর ৩৩ দিন)।
l একই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপ-জয়ী দশম ফুটবলার খেদিরা।
l বিশ্বকাপে এই প্রথম অতিরিক্ত সময়ে গোল হজম করল আর্জেন্টিনা
l ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপের ১৭১ গোলের রেকর্ড ছুঁল ব্রাজিল বিশ্বকাপ।
l এই নিয়ে টানা তিন বিশ্বকাপের শিরোপা জিতল ইউরোপিয়ান দেশ।