অর্ধসহস্রের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০০ ম্যাচ খেলে ফেলা যেকোনো খেলোয়াড়ের জন্যই দারুণ এক মাইলফলক। আন্দ্রেস ইনিয়েস্তা সেটি ছুঁয়ে ফেলছেন আজ। চ্যাম্পিয়নস লিগে আজ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে নামলে তা হবে ২৯ বছর বয়সী মিডফিল্ডারের ক্যারিয়ারের ৫০০তম ম্যাচ। ইনিয়েস্তার চেয়ে বার্সার হয়ে বেশি ম্যাচ খেলেছেন শুধু চারজন। তিনজনই আবার এখনকার সতীর্থ। ৭১৬ ম্যাচ খেলে সবার ওপরে জাভি। তারপর আছেন কার্লোস পুয়োল (৫৯৩), সত্তর ও আশির দশকের ডিফেন্ডার মিগুয়েলি (৫৪৯) ও ভিক্টর ভালদেস (৫৩৫)। শীর্ষ দশে আর একজনই আছেন এখনকার বার্সেলোনার। ৪১৭ 

ম্যাচ নিয়ে আটে লিওনেল মেসি।