প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭৭ গড়ে ১৫৪ রান, ১৯.৩৩ গড়ে ১২ উইকেট। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে ওঠাটা ভালোই উদ্যাপন করলেন রবিচন্দ্রন অশ্বিন। ব্যাটিং ও বোলিং গড়ের পার্থক্য ৫৭.৬৬, কোনো টেস্ট সিরিজে ভারতীয় অলরাউন্ডারদের মধ্যে তৃতীয় সেরা পারফরম্যান্স অশ্বিনের। ১৯৫৫-৫৬ মৌসুমে নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজে ভিনু মানকড়ের ব্যাটিং ও বোলিং গড়ের পার্থক্য ছিল ৭৭.৭৮। দুইয়ে হরভজন সিং (৬৩.০০, নিউজিল্যান্ড, ২০১০)। সিরিজভিত্তিক সব্যসাচীদের এই তালিকায় সবার ওপরে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ১৯৯৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের সিরিজে ২৯২.০০ গড়ে ২৯২ রান করার পাশাপাশি ১৬.৩৬ গড়ে ১১ উইকেট নিয়েছিল আকরাম। গড়ের পার্থক্যটা ২৭৫.৬৩!