প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটিংয়ে ঝোড়ো সেঞ্চুরি, এরপর খুলনার দ্বিতীয় ইনিংসে হ্যাটট্রিকসহ ৭ উইকেট। অফ স্পিনার থেকে পরিপূর্ণ অলরাউন্ডার হওয়ার পথেই এগোচ্ছেন বরিশালের সোহাগ গাজী। জাতীয় লিগে একই ম্যাচে সেঞ্চুরি ও ইনিংসে ৫ উইকেট নেওয়া মাত্র পঞ্চম খেলোয়াড় তিনি। ২০০০-০১ মৌসুমে বিমানের পাকিস্তানি অলরাউন্ডার মনজুর আখতার খুলনার বিপক্ষে প্রথম ক্রিকেটার হিসেবে জাতীয় লিগে এই কৃতিত্ব দেখান। এ ছাড়া মোহাম্মদ আশরাফুল (দুবার, মহানগর-চট্টগ্রাম, ২০০০-০১; ঢাকা বিভাগ-রাজশাহী, ২০০৪-০৫), মার্শাল আইয়ুব (বরিশাল-সিলেট, ২০০৫-০৬) ও প্রয়াত মানজারুল রানাও (খুলনা-চট্টগ্রাম, ২০০৬-০৭) দেখিয়েছেন এই অলরাউন্ড নৈপুণ্য।