অলরাউন্ডার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব্যসাচীর চেয়েও বেশি কিছু! কখনো খেলোয়াড়, কখনো কোচ। দলের অধিনায়ক হিসেবে কোর্টে নেমে খেলোয়াড়দের উজ্জীবিত করছেন, পাশে বসে ভুলত্রুটির নোট নিচ্ছেন খাতায়। এত পরিচয়ের বাইরেও কাইলাইচবেক সারবাঘিশেভের আরেকটি পরিচয়, তিনি কিরগিজস্তান ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক! মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলে খেলতে এসেছেন কাইলাইচবেক। কাল আফগানিস্তানকে ৩-১ সেটে হারাতেও ভূমিকা রেখেছেন কোর্টে।