অলরাউন্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৪ টেস্টে ৫ সেঞ্চুরিতে ৩২৮৩ রান, ৮৩ উইকেট—পরিসংখ্যান বলবে গড়পড়তা মানের এক অলরাউন্ডার। কিন্তু ফ্রাঙ্ক উলি স্মরণীয় হয়ে আছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে অসাধারণ সব কীর্তির জন্য। ব্যাট হাতে ৫৮,৯৫৯ রান, অমরত্বের জন্য এটুকুই ছিল যথেষ্ট। প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর চেয়ে বেশি রান আছে কেবল স্যার জ্যাক হবসের (৬১,৭৬০)। সঙ্গে যোগ করুন বল হাতে ২০৬৬ উইকেট—এমন অলরাউন্ডার আর খুঁজে পাবেন না। শেষ নয় এখানেই, প্রথম শ্রেণীর ক্রিকেটে হাজার ক্যাচ নেওয়ার (১০১৮) একমাত্র কীর্তিও তাঁর। বেঁচে থাকলে ইংলিশ অলরাউন্ডারের বয়স হতো আজ ১২৪, শুভ জন্মদিন উলি!