অলরাউন্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাট হাতে ১৫৯ রান, বল হাতে ৮ উইকেট। দারুণ একটা ওয়ানডে সিরিজই কাটালেন মাহমুদউল্লাহ। এক সিরিজে ১৫০ বা তার বেশি রান করার পাশাপাশি কমপক্ষে ৮ উইকেট নেওয়া দ্বিতীয় বাংলাদেশি মাহমুদউল্লাহ। ওয়ানডে ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দুবার করেছেন এই কীর্তি। ২০১০ সালে নিউজিল্যান্ডকে ‘ধবলধোলাই’ করা সিরিজে ৪ ম্যাচে ২১৩ রান করা সাকিব উইকেটও নিয়েছিলেন ১১টি। ওই বছরেরই মাস দুয়েক পর জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ১৫৬ রান করার পাশাপাশি বাঁহাতি স্পিনে ৯ উইকেট নিয়েছিলেন সাকিব।